• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ভাঙ্গায় কেক কাটা আলোচনা সভা ও র্ালী অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ রিপন শেখ, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি।।

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় কেক কাটা আলোচনা সভা ও র্ালী অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বেলা ১১ টার সময় ভাঙ্গা উপজেলা হল রুমে প্রতি বছরের ন্যায় এ বছরও জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠানটি পালন করা হয়।

ভাঙ্গা প্রসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর এবং যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি হাজী আব্দুল মান্নান এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরতে খুদা, ভাঙ্গা উপজেলা এ্যাসিল্যান্ট ভূমি মেসকাতুল জান্নাত রাবেয়া , ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ ও ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম মোঃ আবু সাঈদ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

সভায় বক্তারা দৈনিক যুগান্তরের ২৫ বছর পদার্পণের উপলক্ষে যুগান্তরের সফলতা কামনা করেন। তাছাড়া যুগান্তরের প্রতিনিধিরা দেশের সকল সত্য তথ্য ও উপাধ্য উদঘাটন করে প্রকাশ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরপর যমুনা গ্রুপের কর্নধর ও দৈনিক যুগান্তরের স্বপ্ন দ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল সাহেবের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আলোচনা সভা ও দোয়া শেষে উপজেলা সাংবাদিকবৃন্দ একটি র্ালী বের হয়ে উপজেলা পরিষদ সামনে হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ