• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

চাঁদা দিয়ে অবৈধ বেহুন্দী জাল বাওয়াচ্ছে অর্থলোভী ব্যবসায়ীরা, মাসোয়ারায় সংশ্লিষ্টরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ১৯৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

জাতীয় রূপালী সম্পদ অবৈধ জাল দিয়ে ধংস করায় বর্তমানে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। তার একটাই কারন অবৈধ বিভিন্ন প্রকারের জাল। সরকার বিভিন্ন ভাবে এই রূপালী সম্পদকে বাচাতে বিভিন্ন সময় অবরোধ দিয়ে আসলেও কোন কাজে আসছেনা। কিছু অর্থলোভী ব্যবসায়ী ও প্রশাসনের কারনে। এর থেকে নিস্তার নেই উপকূলীয় দক্ষিণাঞ্চল এলাকার জেলেরা। দাদন নিয়ে জেলেদের মাছ শিকার করতে হয় এবং বিভিন্ন মহলে চাঁদা দিয়ে অবৈধ পথে ও অবৈধ ভাবে এই মাছ শিকার করেন। এর থেকে বাদ পরেনি বাউফল উপজেলার নিম্নাঞ্চলের জেলেরা।

এদিকে তারই ধারাবাহিকতায় গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় শতাধিক জেলে মাসিক চাঁদার বিনিময়ে অবৈধ ভাবে বেহুন্দী জাল দিয়ে মাছ শিকার করে আসলেও এখন তারা আর এই অবৈধ বেহুন্দী জাল দিয়ে মাছ না ধরার সিদ্ধান্ত নিয়েছে এবং মাসিক চাঁদা দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করবে না, এবং এর প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন। এসময় উপস্থিত থাকেন চরবাংলা এলাকার জেলেরা। আর বক্তব্য রাখেন জেলেদের প্রতিনিধি শাহাবুদ্দিন তালুকদার।

আরও জানা যায়, সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক নির্ধারিত মাসিক মাসোয়ারা চলছে অসাধু জেলেরা ও অসাধু দাদন দেওয়া বা মাছ ব্যবসায়ীরা। প্রতিদিন প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে জাতীয় রুপালী সম্পদ। পাচার হচ্ছে যত্রতত্র ভাবে। যেন নাকে তেল দিয়ে ঘুমের ঘোরে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এব্যাপারে বাউফল, দশমিনা ও গলাচিপার উপকূলীয় এলাকা বা নদীতে চলছে অনুসন্ধানী প্রতিবেদক শেখ এম জাফরান হারুন এর অনুসন্ধান। শীঘ্রই হবে উন্মোচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ