• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ভোলায় পিকাআপ ভ্যান উল্টে পানিতে পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০০ পঠিত
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ রাফসান জানি, ভোলা প্রতিনিধি।। 

ভোলা সদর উপজেলায় পশ্চিম ইলিশর ৪ নং ওয়ার্ডে পূর্ব চরনন্দনপুর গ্রামে ইট বোঝাই পিকাআপ ভ্যান উল্টে পরে চালক জহিরুল ইসলাম এর (২৬) মর্মান্তিক মৃত্যু হয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ২ টা ৩০ মিঃ সময় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় চালককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।ভোলা সদর হাসপাতাল এর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত জহিরুল ইসলাম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাশেম পালোয়ান এর ছেলে। সে দুই পুত্র সন্তানের জনক।

স্থানীয়রা জানান, দুপুর ১টা ৩০ মিনিটের সময় সততা ব্রিকস থেকে নিজ পিকআপ ভ্যানে করে ইট বোঝাই করে কাঞ্চন মেম্বারের বাড়িতে যাওয়ার সময় একটি পুকুরের পাড় ধসে পিকআপটি উল্টে পড়ে যায় সেখান থেকে আমরা কয়েকজন তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসি।

ভোলা সদর মডেল থানার এস আই আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জহিরুল ইসলাম তার নিজ পিকআপএ করে ইট বোঝাই করে আনার সময় রাস্তার পাড় ধসে পুকুরে পড়ে যায় পিকআপটি। চালক জহিরুল ইসলাম পুকুরের পানিতে পড়ে যায় সেখান থেকে কয়েকজন স্থানীয় লোক জন তাকে ভোলার সদর হাসপাতালে নিয়ে আসে,জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন আইন অনুযায়ী কিছু প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ