• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

কলাপাড়ায় চাঁদার টাকা না দেয়ায় গৃহবধুকে মেরে আহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২১০ পঠিত
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদার টাকা না দেয়ায় আফিয়া বেগম নামে এক গৃহবধুকে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপর ১ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতের স্বামী মো.শহিদুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

আহতের স্বামী মো.শহিদুল ইসলাম বলেন,নিজ জমিতে মাটি কাটতে গেলে,শাহালম প্যাদা,আমির প্যাদা,জালাল প্যাদা,নান্নু প্যাদা,রেজাউল প্যাদাসহ বেশ কয়েকজন তাদের কাছে চাদা দাবি করে। চাদা না দেয়ায় বাড়িতে থাকা একটি মহিষ নিয়ে যায়। মহিষ আনার জন্য তার গৃহবধু আফিয়া বেগম অভিযুক্তদের বাড়িতে গেলে তাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে শাহালম চক্র। অফিয়ার পরনের শাড়ী কাপড় ছিড়ে বিবর্স্ব করারও চেষ্টা চালায়।
অভিযুক্ত শাহালম প্যাদা জানান,মারপিটের কথা অস্বীকার করে বলেন তারা আমার বাড়িতে দা ছেনা নিয়ে আসছিলো। সি সি ক্যমেরায় ধারন করা আছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহাম্মদ বলেন,অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ