• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

তালতলী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ কামাল মিয়া।। / ২৩৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ কামাল মিয়া,তালতলী বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১২ ফেব্রুয়ারী) সকালে তালতলী থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুস সালাম। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

তালতলী থানার ওসি মো.শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রণজিৎ কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন,এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পরিষদের ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সেবা নিতে আসা সাধারণ জনগণ।

এ সময় থানায় পুরনো মামলা ও সাধারণ ডায়েরির তদন্ত বা অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাদীদের উপস্থিতিতে, দেয়া হয় তাৎক্ষণিক সমাধান। পুলিশ সুপার তার বক্তৃতায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ