• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

রামুতে আগুনে পুড়িয়ে যাওয়া ১৩ পরিবারকে সহায়তা দিল কোষ্ট ফাউন্ডেশন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২১৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 

কক্সবাজারের রামু উপজেলার মন্ডলপাড়া গ্রামে এক ভয়াবহ আগুনে ১৩ পরিবার নিঃস্ব হয়ে গেছে। ফতেখাঁরকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এই আগুনের ঘটনা ঘটে। এই আগুনের ভয়াবহতা এতোটা প্রকট ছিল, এতে রামু ফায়ার সার্ভিসের ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় প্রশাসনের মতে এই আগুনে ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা। ভয়াবহ এই আগুনে ১৩ পরিবারের সবকিছু পুড়ে গেছে। শীতের মধ্যে এসব পরিবারের কাছে কিছুই নেই বললে চলে।
কোস্ট ফাউন্ডেশন একটি স্থানীয় মানবিক সংস্থা। কক্সবাজার জেলার স্থানীয় মানুষের বিপদে সবসময় পাশে থাকে। তারই প্রেক্ষিতে কোস্ট ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক রেজাউল করিম চৌধুরী এবং পরিচালক কোর তারিক সাঈদ হারুণের নির্দেশে ক্ষতিগ্রস্থ পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে প্রতি পরিবারকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল। তিনি ক্ষতিগ্রস্থ ১৩ পরিবারে হাতে নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেন। তিনি বলেন, কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার মানুষের একটি প্রিয় মানবিক সংস্থা। তারা যেকোন বিপদে মানুষের পাশে থাকে। এই আর্থিক সহায়তা আগুনে নিঃস্ব হয়ে যাওয়া ১৩ পরিবারের প্রাথমিক ধবল কাটিয়ে উঠতে সহায়তা করবে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা কোস্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কোস্ট ফাউন্ডেশন সবার আগে তাদের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। উক্ত আর্থিক সহায়তা প্রদান কালে আরো উপস্থিত ছিলেন, রামু ফতেখাঁকারকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারি আবুবক্কর ছিদ্দিক, ফতেখাঁকারকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক, কোস্ট ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক কর্মসূচী সমন্বয়কারী জনাব আশেকুল ইসলাম এবং অন্যান্য কর্মকতাবৃন্দ।
কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচী সমন্বয়কারী আশেকুল ইসলাম বলেন, নগদ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানাই। তিনি আরো বলেন, আমরা হয়তো কিছু আর্থিক সহায়তা করতে পেরেছি কিন্তু পরিবারগুলোর যে অপূরনীয় ক্ষতি হলো তার পূরণ করা সম্ভব না। কোস্ট সর্বদা অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে বলে ব্যাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ