• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে হুইপ কমল এমপির মানবিক দৃষ্টান্ত/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৫৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের রামুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ওসমান ভবনে” ঠাঁই দিয়ে আবারো মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি। বিরল এ দৃষ্টান্তে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের এ সংসদ সদস্য।অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরদিনই তিনি ঢাকা থেকে ছুটে এসে ক্ষতিগ্রস্তদের পাশে সহযোগিতার হাত প্রসারিত করেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান- অগ্নিকাণ্ডে যে ১৩ টি পরিবারের ৪৪ জন মানুষ নিঃস্ব হয়েছে ইনশাআল্লাহ্ তাদের আগামী দুইমাসের মধ্যে নতুন পাকা ঘরের ব্যবস্থা করা হবে। যতদিন পর্যন্ত তারা নতুন ঘর পাচ্ছেন না তারা ততোদিন আমার ওসমান ভবনেই থাকবে। আমি হুইপ হয়েছি, দায়িত্ব বেড়েছে, আমাকে পাবেন না এটি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ পূর্বের ন্যায় আমার সেবা চলমান থাকবে। আমার ক্ষণিকের অনুপস্থিতিতে মাঠে কাজ করবে আমার টিম।
উল্লেখ্য যে, গত শনিবার (১০ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাডায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে ১৩ টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধশত লোক নি:স্ব হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও হুইপ সাইমুম সরওয়ার কমল এমপির ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক জানান- অগ্নিকাণ্ডের খবর মাননীয় হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি মহোদয়কে অবহিত করলে তিনি ক্ষতিগ্রস্তদের তাঁর নিজের বাড়ি ওসমান ভবনে নিয়ে আসার এবং তাদের খাবার-দাবার, ভরনপোষনসহ সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। হুইপ মহোদয়ের মানবিকতায় ক্ষতিগ্রস্তরা আজ পর্যন্ত ওসমান ভবনেই অবস্থান করছেন।
তিনি জানান, ইতিপূর্বে পর্যটন রাজধানী কক্সবাজারে আগত পর্যটকদের জন্য নিজের বাড়ি ওসমান ভবনকে উন্মুক্ত ঘোষণা করেন সাইমুম সরওয়ার কমল এমপি। দেশের অন্যকোনো সংসদ সদস্য ঘরপোড়া মানুষকে নিজের বাড়িতে থাকা-খাওয়া-ভরনপোষনের ব্যবস্থা করেছেন কিনা জানি না, তবে আমাদের নেতা সাইমুম সরওয়ার কমল এমপি বাংলাদেশ জাতীয় সংসদের একজন হুইপ হয়েও তাঁর নিজের বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করে মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রামু ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার, মন্ডলপাড়ার বাসিন্দা আজিজুল হক আজিজ জানান- আমাদের মানবিক নেতা, জাতীয় সংসদের মাননীয় হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি মহোদয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তাঁর বাড়ি ওসমান ভবন ব্যবহারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাও দিয়েছেন।
জরুরি ভিত্তিতে নতুন বাসস্থান তৈরি করার জন্য সামাজিক নেতৃবৃন্দদের সমন্বয় একটি কমিটি গঠন করে দিয়েছেন। যতোদিন তাদের নতুন ঘর তৈরি হবে না ততোদিন তাদের ওসমান ভবনে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়েছেন।
এদিকে হুইপ সাইমুম সরওয়ার কমল এমপির এমন মানবিকতা বিরল দৃষ্টান্ত হয়ে থাকছে বলে মনে করছেন কক্সবাজারের সচেতন জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ