• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

ঘোড়াঘাটে ধান মজুদের অভিযোগে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাহতাব উদ্দিন আল মাহমুদ।। / ২১৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)।।

দিনাজপুরের ঘোড়াঘাটে মজুদ বিরোধী অভিযানে অবৈধভাবে ধানের মজুদ রাখায় স্থাানীয় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও মজুদ করে রাখা ধান একদিনের মধ্যে বাজার করতে ব্যবসায়ীকে নির্দেশনা প্রদান করেন আদালত।
১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে অভিযান শুরু করেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান। এ সময় উপস্থিাত ছিরেলন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

অভিযানে বাজারটির একটি গুদামে অবৈধভাবে ৪০০ বস্তা ধান অবৈধ ভাবে মজুদ করে রাখায় গুদামের মালিক ধান ব্যবসায়ী শাহজামালকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সব বস্তায় প্রায় ২০ মেট্রিক টন ধান মজুদ করে রাখা ছিল।

অবৈধ মজুদকারী ব্যবসায়ী শাহজামাল একই ইউনিয়নের হাটশ্যামগঞ্জ গ্রামের মৃত ময়েজ আলী মন্ডলের ছেলে। তিনি গুদামের সামনে একটি দোকানে ধান কেনাবেচা করেন। অধিক মুনাফা লাভের আশায় তিনি দীর্ঘদিন থেকে অবৈধভাবে ধানের মজুদ করে আসছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকরী কমিশনার ভুমি মাহমুদুল হাসান বলেন, গুদামটিতে অবৈধ ভাবে মজুদ করে রাখা অধিকাংশ ধান গত ইরি মৌসুমের। তবে তার ধান মজুদ করার কোন বৈধতা নেই। তাই কৃষি বিপনন আইন ২০১৮ এর ৬ (১) ধারা লক্সঘন করায় একই আইনের ১৯ (১) (ক) ধারায় ধান ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ