• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন টুলি বেগম/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৭৬ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

সিহাবুল আলম সম্রাট, রাজশাহী/দৈনিক ক্রাইম বাংলা।। 

মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়েছেন জীবন যুদ্ধে হার না মানা সংগ্রামী নারী রাজশাহী নগরীর রিকশা চালক টুলি বেগম। তাকে রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন পরিষদের মালপাড়া এলাকায় অবস্থিত ‘বড়গাছি আশ্রয়ন প্রকল্পে’র ৬নং ঘর দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বপ্নচূড়া প্লাজায় এক অনুষ্ঠানে টুলি বেগমের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযীম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টুলি বেগম রিকশা চালিয়ে জীবকা নির্বাহ করেন। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপরিপ্রেক্ষিতে সংগ্রামী নারী টুলি বেগমকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ