• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সফরে সঙ্গী ৩৫ সদস্য বাংলাদেশে ১৫ বছর পূর্তি উদযাপনে তুর্কিশ এয়ারলাইন্সের হাফ ম্যারাথন ডিসেম্বরেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনীর চূড়ান্ত প্রতিবেদন নতুন তথ্য: লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু কাতারে চাকরির নতুন বিজ্ঞপ্তি ও সতর্কতা: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের: মক্কা চুক্তি সক্রিয় এমিরেটস ও ফ্লাইদুবাইয়ে যাত্রীদের জন্য দ্বিগুণ মাইল জয়ের সুযোগ জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন শুরু

নোয়াখালীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২৭ পঠিত
আপডেট: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

‘সচেতন, সংগঠিত ও সেচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই শ্লোগানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ফেব্রুয়ারি) সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার এই অলিম্পিয়াড আয়োজন করে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয় সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতার পরীক্ষা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা।

সুশাসনের জন্যে নাগরিক-সুজনের জেলা সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সুজনের কেন্দ্রিয় সহযোগী সমন্বয়ক হাফিজুর রহমান, হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাছির উদ্দিন।

এর আগে সকালে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অলিম্পিয়াড করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মুহাইমিনুল ইসলাম সেলিম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন মিয়া, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নোয়াখালী ফোরামের সমন্বয়কারী হাসিব আল আমিন ও যুগ্ম সমন্বয় কারী আহমেদ উল্যাহ বাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ