• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

কলাপাড়ায় ইনজুরি প্রিভেনশন কমিটির সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২২৪ পঠিত
আপডেট: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন ইনজুরি প্রিভেনশন কমিটির (ইউআইপিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবির। এসময় সিআইপিআরপি প্রজেক্টের ভাসা’র ফিল্ড টিম ম্যানেজার মো. মোতাহের হোসেন, এরিয়া কো-অর্ডিনেটর মো.মনির হোসেন, ফাইনেন্স এন্ড এডমিন অফিসার, এফআরটি ট্রেইনার, আঁচল মেন্টরিং অফিসার এবং আঁচল সুপারভাইজার প্রজেক্টের স্ব স্ব বিষয় সম্পর্কিত হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। সভায় ইউআইপিসি’র মোট ১৩ জন সদস্য অংশগ্রহন করে। উপস্থিত ইউআইপিসি সদস্যগণ প্রজেক্ট ভাসা’র সাঁতার শেখানো কার্যক্রম এবং আঁচল কর্মসূচির প্রসংশা করেন ও প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সকল ইউপি সদস্যদেরকে ১৫ দিনের মধ্যে সকল আঁচল কেন্দ্র পরিদর্শন করার নির্দেশনা ও আঁচল কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ