• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

আধুনিক ইউনিয়ন গড়তে বদ্ধপরিকর চেয়ারম্যান প্রার্থী শহীদুল্লাহ সেলিম/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ২০৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি।। 

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শহীদুল্লাহ সেলিম জনকল্যাণের স্বপ্ন বুকে নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন শহীদুল্লাহ সেলিম।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাকে ভোট দিয়ে আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত করলে তিনি সকলের ঘরে ঘরে সেবা পৌঁছে দিবেন। তিনি আধুনিক, ডিজিটাল ও স্মার্ট পশ্চিম চর উমেদ ইউনিয়ন গড়ে তুলবেন।
চেয়ারম্যান প্রার্থী শহীদুল্লাহ সেলিম বলেন, বিগত দিনে আমি জনগণের সাথে ছিলাম। সেবা করেছি, বিপদে আপদে মানুষের ডাকে সাড়া দিয়েছি। মানুষের কল্যাণে কাজ করেছি। পশ্চিম চর উমেদ ইউনিয়নবাসীদেরকে আমি অনেক ভালোবাসি, তারাই আমার আপনজন। জীবনের শেষদিন পর্যন্ত তাদের সাথে মিলেমিশে থাকতে চাই। তাদের সেবক হয়েই বাকিটা জীবন কাটাতে চাই। আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমি জনগণের সার্বিক সহযোগিতায় আমার ইউনিয়নকে নিয়ে যেতে চাই আধুনিকতার উচ্চ শিখরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ