• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কমলনগরে সয়াবিন ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২১৯ পঠিত
আপডেট: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে কাশেম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ

আজ (২১শে ফেব্রুয়ারি) ভোর ৬ ঘটিকায় কমলনগর উপজেলার নিহতের স্বশুর বাড়ির এলাকা আনন্দ বাজার (আন্দারঘর) সংলগ্ন সয়াবিন ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মো কাশেম ৫ নং চর ফলকন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির মোঃ আবু সাঈদ মোল্লার ছেলে বর্তমানে তারা চর কাদিরা ইউনিয়নে বসবাস করে
স্থানীয় সূত্রে জানা যায় আজ ভোর বেলা এলাকার ৯-১০ বছরের একটি মেয়ে লাশটি দেখে চিৎকার চেঁচামেচি করে উঠে তার চিৎকার শুনে এলাকাবাসী এসে ভিড় জমায়,এবং যুবকের লাশ দেখে থানায় খবর দেয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত ১০ টার দিকে কাশেম বাড়িতে ফোন দিয়ে বলে আমি করুনানগর বাজারে আছি বাড়ি ফিরতে একটু দেরি হবে,রাতে বাড়ি না আসলে আমরা মনে করছি তার স্বশুর বাড়িতে গেছে, কিন্তু ভোর বেলা খবর পাই তার লাশ পাওয়া গেছে।

এ ব্যাপারে কমলনগর থানা অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পোর্স পাঠিয়েছি, লাশের শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি তবে লাশ ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর রহস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ