• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন এর সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রভাতফেরী সহকারে শহরের বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় কর্মসূচিতে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সহ সভাপতি ডা.গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন,জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. দুরুল হোদা, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি আব্দুল হাকিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ