• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

চাটখিল কামিল মাদ্রাসায় ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৮৮ পঠিত
আপডেট: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর ঐতিহ্যবাহী চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্লাহ্ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি সাংবাদিক মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া)।

এ সময় আরো বক্তব্য রাখেন চাটখিল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ, মোহাদ্দীস মাওলানা হেদায়েত উল্লাহ, সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা শেহাব উদ্দিন, ইংরেজী প্রভাষক সাইফুল ইসলাম, আরবি প্রভাষক শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন বিএসসি, জসীমউদ্দীন প্রমূখ।

বক্তারা ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন প্রত্যেক জাতিরই কোনো না কোনো বৈশিষ্ট্য রয়েছে। মহান আল্লাহ আমাদের বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন নিখাদ মাতৃভাষা প্রীতি দিয়ে। বাংলা আমাদের মাতৃভাষা, এটা আল্লাহতায়ালার বিশেষ দান। এই ভাষার জন্য বুকের রক্ত ঢেলে দেওয়া, রক্ত দিয়ে ভাষার প্রেমকে কালজয়ী করা মাতৃ প্রেমেরই জ্বলন্ত প্রকাশ।

এ সময় বক্তারা আদালতের রায় ও ডাক্তারের চিকিৎসা পত্র বাংলা ভাষায় লিপিবদ্ধ করার জন্য জোরালো দাবি জানান।

আলোচনা সবার শেষে ভাষা শহীদসহ স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ