• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

চাটখিলে ফসলি জমির মাটি বিক্রির অপরাধে একলক্ষ টাকা জরিমানা/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৮৫ পঠিত
আপডেট: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিলে ফসলি জমির উর্বর মাটি বিক্রি দায়ে এক ব্যক্তিকে নগদ একলক্ষ টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে মাটি বিক্রিকারী উপজেলার বদলকোট ইউনিয়নের বদলকোট গ্রামের মৃত নূরুল হক এর ছেলে মো.বেল্লাল হোসেন (৫৫) প্রকাশ ট্রলি বেল্লাল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বদলকোট ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর এলাকায় মাটি কেটে তা বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আকিব ওসমান। দীর্ঘদিন থেকে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধ স্বীকার করায় ফসলি জমির মাটি কাটার অপরাধে বেল্লাল কে একলক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার একদল পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আকিব ওসমান বলেন, কৃষি জমির মাটি অবৈধভাবে বিক্রয়কারী মোঃ বেল্লাল। অভিযোগের সত্যতার স্বীকার করায় তাকে তাৎক্ষণিকভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় একলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন চাটখিল উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন ও আবাদি জমির উর্বর মাটি কাটার বিরুদ্ধে অভিযাণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ