• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

জনপ্রিয়তার শীর্ষে নারী কাউন্সিলর ইশরাত জাহান লাভলী/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২০৯ পঠিত
আপডেট: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আগামী ০৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ৪,৫,ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে আনারস প্রতীক নিয়ে আলোচনায় শীর্ষে রয়েছে ইশরাত জাহান লাভলী। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ইশরাত জাহান লাভলী ব্যবসায়ী মো. ফয়সাল মৃধার সহধমির্ণী। সুস্থ, সুন্দর, মাদক ও বাল্য বিবাহ মুক্ত আধুনিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে প্রার্থীতা করছেন তিনি। পৌর শহরের প্রাণ কেন্দ্র নিয়ে গঠিত ৪,৫ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত এ মহিলা আসনটি। এখানে সকল শ্রেণীর মানুষের বসবাস।
স্থানীয়ভাবে জানা যায়, নারী কাউন্সিল প্রার্থী ইশরাত জাহান লাভলী ও তার স্বামী ফয়সাল মৃধা বিগত দিনে মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন। বিভিন্ন মানুষের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নম্র ভদ্র সামাজিক এ পরিবারকে ভোটের মাঠে এগিয়ে রাখছেন সাধারন ভোটারেরা।
প্রতিবেদকের সাথে আলাপকালে ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ইশরাত জাহান লাভলী জানান, জনগণই আমার শক্তি। অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠির ভাগ্য উন্নয়ন, সরকারের বরাদ্ধ সুষম বন্টন, সামাজিক ও অবকাঠমোগত উন্নয়নসহ মাদক, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে প্রার্থীতা করছি। আশা করি জনগণ আমাকে তাদের সেবক হিসাবে নির্বাচিত করবেন।
ব্যবসায়ী ফয়সাল মৃধা বলেন,আগামী ০৯ মার্চ নির্বাচেন ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আনারস প্রতীকে ভোট দিয়ে ইশরাত জাহান লাভলীকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে প্রথম কাজ হবে আলোকিত ওয়ার্ড গড়ার এবং সাধারন মানুষের পাশে থাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ