• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লাইসেন্স বিহীন ব্যবসায়ীকে অর্থদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৮ পঠিত
আপডেট: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

গোমস্তাপুরের রহনপুরে সাপ্তাহিক সোমবারের হাটে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৃহত্তম সাপ্তাহিক সোমবারের হাটে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ন্যায্য মূল্যে বিক্রি ও বাজারে স্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রির লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় । রহনপুর বড় বাজারে সাপ্তাহিক হাটে চাল, পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য এবং খোলা পরিবেশে খাবার বিক্রির ক্ষেত্রে সচেতনতার লক্ষ্যে বাজার তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা। ঘুরে ঘুরে বাজার পরিদর্শনের সময় লাইসেন্স ছাড়া কৃষিজাত পণ্য মজুদ ও বিপণনের দায়ে নাদেরাবাদ গ্রামের নজরুল ইসলামকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ৭ ধারার অপরাধে ১৯ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয।

অন্য ব্যবসিকদের দেশের প্রচলিত আইন মেনে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কথা ব্যবসায়ীদের বলেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন ব্যবসায়ী যেন অবৈধ পন্থায় ব্যবসা করতে না পারেন সেই লক্ষ্যে এই ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। সেই সাথে সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ