• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে ০৩ মাদক কারবারি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮৯ পঠিত
আপডেট: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর এলাকায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগে উল্লেখিত তিনজন মাদককারবারিকে হাতেনাতে গ্রেফতার করে। স্থানীয়দের অভিযোগে জানা যায় যে উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র‌্যাব এর গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক অপারেশন পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

২৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর হাটের বাঘু দফাদার মোড় হতে গরুরহাট ফুলতলাগামী কাঁচা রাস্তার অনুমান ৫০ মিটার পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ জমসেদ আলী (৪৫), পিতা- মৃত বিলাত মন্ডল এর কলাবাগানে অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং বিক্রয় করার সময় ১। শ্রী কৃষ্ণ চন্দ্র সিংহ (৩৪), পিতা- মৃত বিরেন চন্দ্র সিংহ, মাতা- শ্রীমতি ছবি রানী, ২। শ্রী উৎপল চন্দ্র ভাস্কর (২৮), পিতা- শ্রী অসিম চন্দ্র ভাস্কর,মাতা- শ্রীমতি শান্তি রানী,উভয় সাং-বহরাম তাঁতীপাড়া, ৩। মোঃ রাজীব ইসলাম (২৮), পিতা- মোঃ মফিজুল ইসলাম, মাতা- মোছাঃ রাজিয়া, সাং- চুনাখালী, খলিফাপাড়া, সর্বথানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ’দেরকে ২০ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ