• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

আগামী মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে সমান তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজিরা। ২১ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে ম্যাচগুলো হবে। সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে তারা। তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি এই দলের অন্যতম শক্তি। দলে ফেরানো হয়েছে পেসার টেইলা ভ্‌েলমিঙ্ককে। সেপ্টেম্বর-অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখেই এই সফরের দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। স্পিনের ওপর জোর দিয়ে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাদ পড়া লেগ-স্পিনার আলানা কিংকে দুই সংস্করণের দলে রাখা হয়েছে। আছেন বাঁহাতি স্পিনার সোফি মলিনেক্স। তবে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার জেস জোনাসেন ও অলরাউন্ডার হেদার গ্রাহামের। দুই দলের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারীদল : অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধু টি-টোয়েন্টি), আলানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসা পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম ও টেইলা ভ্‌েলমিঙ্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ