• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

গোড়ালির অস্ত্রোপচার, আইপিএল-বিশ্বকাপ অনিশ্চিত শামির/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৫৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

অনেক দিন ধরে মোহাম্মদ শামির চোট নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে নীরবতা ভেঙে শামি নিজেই গোড়ালিতে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। ৩৩ বছর বয়সী পেসার জানিয়েছেন, গোড়ালিতে অস্ত্রোপচারের পর এখন তিনি দ্রম্নত নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায়। গত সোমবার অস্ত্রোপচার হয় শামির। অস্ত্রোপচারের টেবিলের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘মাত্রই গোড়ালির সফল অস্ত্রোপচার হলো একিলিস টেন্ডনে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে, তবে দ্রম্নতই নিজের পায়ে উঠে দাঁড়াতে তর সইছে না আমার। সবার জন্য ভালোবাসা।’
অস্ত্রোপচারের পর তাঁর আইপিএলে খেলতে না পারা একরকম নিশ্চিতই। শঙ্কা আছে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা নিয়ে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই অবশ্য দলের বাইরে শামি। তবে শামির চোট বড় ধাক্কা আইপিএলে তাঁর দল গুজরাট টাইটানসের জন্য। গত মৌসুমে দলটির হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৮ উইকেট নিয়েছিলেন শামি। যদিও ফাইনালে চেন্নাই সুপার কিংসের হেরে গিয়েছিল গুজরাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ