• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

৩৪ বিদেশী কূটনৈতিক কক্সবাজার পৌঁছেছেন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৮৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক সংস্থার ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিককে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বিশেষ ট্রেনযোগে কক্সবাজার আইকনিক স্টেশন পৌঁছেন তাঁরা। এসময় জাতীয় সংসদের হুইপ কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল তাদের স্বাগত জানান।
প্রতিনিধিদলটি রেল স্টেশনে পৌঁছালে তাদের সম্মানে রাখাইন নৃত্য পরিবেশন করা হয়। তা উপভোগ শেষে প্রতিনিধিরা আইকনিক স্টেশনের ভেতরে ছবি তুলেন ও ঘুরে দেখেন। এরপর প্রতিনিধিদলকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইনানীস্থ রয়েল টিউলিপ হোটেলে চলে যান। এসময় গণমাধ্যমের সাথে কথা বলেননি পররাষ্ট্রমন্ত্রী।
তবে জাতীয় সংসদের হুইপ কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ভোরে ট্রেন যোগে চট্টগ্রাম পৌঁছেন। এরপর কর্ণফুলী নদীর তলদেশের বঙ্গবন্ধু টানেল, ফ্লাইওয়ার ও চট্টগ্রামের বর্ধিত অংশ পরিদর্শন করেন। এরপর কক্সবাজারে যাত্রা করেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কক্সবাজার এসে পৌঁছেন। এখানে দেখেছেন বৃহৎ এবং অন্যতম সৌন্দর্যের কক্সবাজার আইকনিক রেল স্টেশন। এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মেরিন ড্রাইভ হয়ে ইনানী রয়েল টিউলিপ হোটেলে গেছেন। বিকেলে মেরিন ড্রাইভ ঘুরে সৌন্দর্য দেখা, সমুদ্রের সূর্যাস্ত উপভোগ করেন। তাদের জন্য ওখানে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন রাখা হয়েছে। বুধবার সকাল থেকে হিমছড়ি, রামুর বৌদ্ধ বিহার, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ-এর অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে। যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য এই আউট রিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ