• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯৩ পঠিত
আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুতের মিটার চুরি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত আন্তঃজেলা চোরচক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫টি চোরাই মিটার উদ্ধার করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার মোহদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন, অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান।

গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মানারুল ইসলামের ছেলে হাসান ওরফে বাবু (১৮)।

ওসি মিন্টু রহমান জানান, গত কয়েক মাস থেকে জেলার বিভিন্ন স্থান থেকে পল্লী বিদ্যুতের বৈদ্যতিক মিটার চুরির পর চোরচক্র তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর রেখে যেত। পরে গ্রাহকরা তাদের সঙ্গে যোগাযোগ করলে নগদ অ্যাপের মাধ্যমে ৩ থেকে ৫ হাজার টাকা আদায়ের পর মিটার ফেরত দিত।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাবজোনাল অফিসের এজিএম প্রকৌশলী আমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বাবুকে গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে ৫টি চোরাই মিটার উদ্ধার করা হয়। ওসি আরও জানান, সংঘবদ্ধ চোরচক্রকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশনায় সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ও নবাবগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর এর তত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় ওসি মিন্টু রহমানের নের্তৃত্বে এসআই আজিম আহম্মেদ, এসআই কবির হোসেন, এসআই এনামুল হক, এএসআই সামিউর রহমান, এএসআই আমিনুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম ও এএসআই গোলাম রব্বানীসহ সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ