• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ভোলা সরকারি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

ভোলা প্রতিনিধি।।

নানা আয়োজনে ভোলা সরকারি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আয়োজনে ছায়াবীথি মঞ্চে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফুর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ ও সদ্য সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. এনায়েত উল্ল্যাহ্ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন ও প্রভাষক মো. এরশাদ। পরে কলেজ মাঠেই শুরু হয় পিঠা উৎসব। কলেজের ১৮টি বিভাগ’সহ সর্বমোট ২০টি স্টলে ভাপা পুলি, পাটি সাপটা, বাহারি নামের নকশি পিঠা প্রদর্শিত হয়। দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন বয়সের মানুষ পিঠার স্বাদ গ্রহন করেন। একই স্থানে বিকাল পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান । এতে কলেজের ‘প্রত্যয়, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন। এসময় শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ্ স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান’সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ