• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

নওগাঁর আত্রাইয়ে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১৫ পঠিত
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি।।

“ সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে  রেখে নওগাঁর আত্রাইয়ে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক  আলোচনা সভার আয়োজন করেন। সকাল দশটায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাশ।সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফেরদৌস আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ জহুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ  হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই নওগাঁ কামাল উদ্দিন টগর, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমন্ডার মোঃ আফিল উদ্দিন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমুল হক নাদিম, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল,উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন,মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেনসহ মুক্তি যোদ্ধা, বিভিন্ন পেশা জীবি নাগরিক ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রি মিডয়িার সাংবাদিকগন আলোচনা সভায়  উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শেষে প্রধান অতিথি উপস্থিত ভোটাদের মাঝে স্মাট কার্ড বিতরন ও এই দিবসে নতুন ভোটার তালিকা ভূক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী উপজেলা নিবাচন অফিসার মোঃ ইমরান হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ