• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় বীমা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৮ পঠিত
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। “করবো বীমা, গড়বো দেশ স্মার্ট হবে বায়লাদেশ” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ইউসুফ আলীর সঞ্চালনায় আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এ আলাচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভায় বীমা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এর নাচোল ব্রাঞ্চ ম্যানেজার নার্গিস খাতুন। অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন কোম্পানীর ইউনিট ম্যানেজার ও নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মো: ইব্রাহীম বাবু, অর্থনৈতিক পরামর্শক শামসুন নাহার, জীবন বীমা লাইফ ইন্সুরেন্স কো: লি: এর উন্নয়ন অফিসার ইন্দ্রজিত বাবু ও নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএকে.জিলানী। এসময় আরও বক্তব্য রাখেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: অর্থনৈতিক পরামর্শক মো: আবুল হোসেন ও সাংবাদিক নূরুল ইসলাম বাবু। আলোচনাসভায় সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন, বীমা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান করে। এককথায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভবিষ্যত নিরাপত্তার প্রতীক হচ্ছে বীমা। তাই বর্তমান ডিজিটাল যুগে স্মার্ট সবিধা ভোগ করার লক্ষে প্রত্যেকের জন্য বীমা করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ