• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ইউক্রেনের ৩৮ ড্রোন হামলা, ভূপাতিত করার দাবি রাশিয়ার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৭৮ পঠিত
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের বেশ কয়েকটি এলাকায় ৩৮টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল রোববার এই হামলা চালানো হয়। তবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই ড্রোনগুলো ধ্বংস করেছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষামন্ত্রী। খবর রয়টার্সের। এদিকে ফিওডোসিয়া বন্দরেও শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছে ইউক্রেনীয় এবং রাশিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম। ফিওডোসিয়ার বাসিন্দাদের উদ্ধৃত দিয়ে, তাদের সামাজিক যোগাযোগমাধ্যম জানায়, রবিবার স্থানীয় সময় রাত ২টার দিকে সমুদ্রবন্দর এবং একটি তেল ডিপো এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ ব্যাপারে ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেয়া বিবৃতিতে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ ঘটনার পর, ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযুক্তকারী সেতুতে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। ২০১৪ সালে কিয়েভের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপকে নিজেদের দখলে নেয় রাশিয়া। এরপর গত দুই বছরের যুদ্ধে উপদ্বীপের কৃষ্ণ সাগর সীমান্তবর্তী এলাকা গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে ওঠে। কৃষ্ণ সাগরে নৌবহর ব্যবহার করে ইউক্রেনের ওপর দূরপাল্লার হামলা চালায় মস্কো। তবে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির দাবি, তার সেনারা কৃষ্ণ সাগরে মস্কোর সামরিক শক্তি হ্রাস করতে সফল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ