• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সরাইলে বাজার মনিটরিং/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করেছেন। গতকাল রোববার দুপুরে মনিটরিং কালে দুই ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্র জানায়, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সদরের বিকাল বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। মনিটরিং কালে মূল্য তালিকা না থাকার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ির প্রত্যেককে ২৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট নাছরিন সুলতানা। তিনি বলেন, রমজানে ভেজালমুক্ত দ্রব্য সামগ্রী ও বাজার সহণীয় পর্যায়ে রাখতে ব্যবসায়িসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ