• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

মান্দায় গাঁজাসেবীর একবছরের কারাদণ্ড /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৭২ পঠিত
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

নওগাঁর মান্দায় মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে একবছর ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কিশোর কুমার (৪০)। তিনি নওগাঁ সদর উপজেলার ডালপট্টি এলাকার বাসিন্দা। ভগ্নিপতির বাড়ি মান্দা উপজেলার এলেঙ্গা গ্রামে বেড়াতে এসেছিলেন তিনি। আজ রোববার দুপুরে নদীর পাড়ের একটি আমবাগানে বসে গাঁজা সেবনের সময় তাকে আটক করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রোববার দুপুরে এলেঙ্গা স্লুইসগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি আমবাগান থেকে গাঁজা সেবনের সময় কিশোর কুমারকে হাতেনাতে আটক করা হয়। এসি ল্যাণ্ড আরও বলেন, এসময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে একবছরের বিনাশ্রম ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ