• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

আমতলী পৌরসভা নির্বাচনে কোন গুন্ডা পান্ডা থাকবেনা,নির্বাচন শতভাগ সুস্ঠু হবে- নির্বাচন কমিশনার আহসান হাবীব/দৈনিক ক্রাইম বাংলা।।         

এস এম নাসির মাহমুদ।। / ১৯৬ পঠিত
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

এস এম নাসির মাহমুদ,আমতলী( বরগুনা) প্রতিনিধি। 

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে কোন গুন্লেডা, পান্নডা ও হুন্ডা বাহিনী থাকবেনা। ভোট গ্রহণে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকুরী থাকবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেন নির্বাচন কমিশনার আহসান হাবীব। তিনি আরো বলেন ,শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এতো সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম কিন্তু একটি পৌরসভার নির্বাচন সুষ্ঠু হবে না? সুষ্ঠুভাবে সকল নির্বাচন করতে সক্ষম হয়েছি বলেই নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। কোন ক্রমেই ইভিএম’র এ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে না।
 সোমবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী,প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংএ এ কথা বলেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খাঁন (অব)।এ সময় তিনি আরো বলেন,সাংবাদিকরা হলো সংবাদ প্রকাশ ও প্রচারের প্লাটফর্ম। এ প্লাটফর্মের মাধ্যমেই দেশ বিদেশ জেলা ও উপজেলায় সর্বত্র এ সংবাদ প্রচারিত হচ্ছে।
সোমবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় আমতলী পৌরসভার ৯ মেয়র,৩৬ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত নারী প্রার্থীরাও উপস্থিত ছিলেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষে তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। বরগুনা জেলা প্রশাসক শুভ্রা দাসের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন,বরগুনা জেলা পুলিশ সুপার আবদুস ছালাম,জেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল হাই আল হাদী ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন,সহকারী পুলিশ সুপার রুহুল আমিন ও আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ