• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

ওয়াশিংটন ডিসি’তে হ্যালি প্রথম প্রাইমারিতে জয়ী /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৭৪ পঠিত
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ মনোনয়ন প্রক্রিয়ার  নির্ধারিত ‘সুপার টিউসডে’র ঠিক আগে দেশটির রাজধানীতে সাবেক দক্ষিণ ক্যারোলিনার গভর্ণর নিকি হ্যালি প্রথম প্রাইমারি’তে জয়ী হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের বিরূদ্ধে চলমান মনোনয়ন প্রাপ্তির  রেসে টিকে থাকায় এটি তার প্রথম বিজয়। মঙ্গলবার ১৫টি রাজ্য ও একটি অঞ্চলের  ভোট গ্রহন করা হবে। খবর এএফপি’র।
‘ডেমোক্র্যাট’ অধ্যুষিত ওয়াশিংটনে স্বল্প সংখ্যক নিবন্ধিত ‘রিপাবলিকান’ রয়েছেন। হ্যালির জয়ের খবরটি প্রকাশকারি আউটলেটগুলির অন্যতম সিএনএন রোববার জানায়, সেখানে ২২ হাজার  ভোট পড়েছে। ওয়াশিংটনে দলীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পলিটিকো জানায়, নগরীর উপকন্ঠের এক হোটেলে অনুষ্ঠিত একটি কেন্দ্রে হ্যালি প্রাইমারিতে ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে তৎকালীন প্রার্থী জো বাইডেন ওয়াশিংটনে ৯২ শতাংশ ভোট পান। নগরীটিতে কখনোই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ