• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

পল্টনে পুলিশ হত্যা মামলার আসামি নীলফামারীতে গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১২ পঠিত
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার আসামি মো. আলমগীর হোসেনকে (৩৫) নীলফামারী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে জেলার ডিমলা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর জেলার ডিমলা উপজেলা শহরের বাবুরহাট এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
তাকে গ্রেফতারের পর বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. গোলাম সবুর।
গোলাম সবুর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ডিবি ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলমগীর হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে’।
পুলিশ সুপার জানান, গত ২৮ অক্টোবরের ঘটনার দিন পুলিশ সদস্য হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলো আলমগীর হোসেন। পরবর্তীতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ও সিসি ক্যামেরার ফুটেজে তার ছবি ধরা পড়ে। পল্টনে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যাকান্ডে সরাসরি জড়িত ছিলো আসামি আলমগীর। সে এ হত্যা মামলার অন্যতম আসামি। ঘটনার পর থেকে সে নিজেকে আড়াল করতে এলাকায় সবসময় মাস্ক পরিধান করে চলা ফেরা করতো। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ