• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ১৯০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

আমতলী (বরগুনা)প্রতিনিধি।।

মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারভীর মৃধা নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। ঘটনা ঘটছে মঙ্গলবার দুপুরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্ট্যান্ডে। নিহত তানভীরের বাড়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামে। তার বাবার নাম মাসুদ মৃধা।
জানাগেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের মাসুদ মৃধার ছেলে তানভীর মৃধা ও তার বন্ধু তাজবিহ কুয়াকাটা বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে কুয়াকাটা থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি বাস স্যান্ডে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক তানভীর নিহত এবং বন্ধু তাজবিহ আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম তাকে মৃত্যু ঘোষনা করেছেন।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ