• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আমতলীতে বিয়ে পাগল শহীদুল,১৭তম বিয়ে করতে ১৬তম স্ত্রীকে নির্যাতন/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২০৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বিয়ে পাগল শহীদুল ইসলাম ১৭ তম বিয়ে করতে ১৬ তম স্ত্রী রিনা আক্তারকে অসমানষিক নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্ত্রী রিনা আক্তার এমন অভিযোগ করেন। আহত স্ত্রী রিনাকে স্বজনরা উদ্ধার করে সোমবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পুর্ব কুকুয়া গ্রামে সোমবার দুপুরে।
জানাগেছে, উপজেলার পুর্ব কুকুয়া গ্রামের আজিজ মৃধার ছেলে শহীদুল ইসলাম বছরে বছরে বিয়ে করে থাকেন এমন দাবী তার স্ত্রী রিনা আক্তার ও স্থানীয়দের। বছর শেষ হতে না হতেই তিনি স্ত্রীদের তালাক দেন। গত ২০ বছরে তিনি ১৬ তম বিয়ে করে ১৫ জনকে তালাক দিয়েছেন। ১৬ তম স্ত্রী রিনাকে গত বছর ৭ ফেব্রুয়ারী বিয়ে করেন। তার চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। ১৭ তম বিয়ে করতে বিয়ে পাগল শহীদুল উঠেপড়ে লেগেছে। এতে ১৬তম স্ত্রী রিনা আক্তার বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শহীদুল ১৬ তম স্ত্রী রিনা আক্তারকে সোমবার দুপুরে বেধরক মারধর করে। স্বজনরা তাকে উদ্ধার করে ওইদিন রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রিনা অভিযোগ করে বলেন, আমার স্বামী শহীদুল ইসলাম এ পর্যন্ত ১৬ তম বিয়ে করেছেন। ১৭ তম বিয়ে করতে এখন উঠেপড়ে লেগেছেন। এতে আমি বাঁধা দেয়ায় আমাকে মারধর করা করেছে। তিনি আরো বলেন, প্রতি বছর শহীদুল বিয়ে করেন। আমার বিয়ের বয়স এক বছরের বেশী হয়েছে তাই এখন আর আমাকে ভালো লাগে না। তাই আবারো বিয়ে করতে করতে চেষ্টা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, শহীদুল বছরের আগা মাথায় বিয়ে করেন। এ পর্যন্ত অনেক বিয়ে করেছেন। বতমানে আবারো বিয়ে করবে বলে শুনেছি।
রিনার মা মাজেদা বেগম বলেন. আবারো বিয়ে করতে বাঁধা দেয়ায় আমার মেয়েকে মারধর করছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।
শহীদুল ইসলাম স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে বলেন, বিয়ে করা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এতোগুলো বিয়ে করিনি।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ