• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

নাচোলে ডিবি পুলিশের হাতে ভুয়া সহকারী সচিব গ্রেফতার-১জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১৫ পঠিত
আপডেট: বুধবার, ৬ মার্চ, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের সরকারি নাম্বারে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে জেলায় চলমান কনস্টেবল পদে চাকরির তদবির..? গ্রেফতার হলে ডিবি’র হাতে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম-সেবা, পিপিএম-সেবা) সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে ও এসআই আসগর আলী (পিপিএম- সেবা) নেতৃত্বে মঙ্গলবার (৫ মার্চ) রাতে নাচোল উপজেলার মধ্যবাজার এলাকা হতে ভুয়া সচিবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটককৃত আসামি হচ্ছেন নাচোল উপজেলার বেনীপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৯)।
জেলা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মোবাইলে বিটিসি এল এর “আলাপ” অ্যাপস ব্যবহার করে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয় দিয়ে জেলা পুলিশ সুপারের সরকারী নম্বারসহ অন্যান্য সরকারি নাম্বারে ফোনে প্রতারণা করে। নিজের পরিচয় গোপন করার জন্য সে বিটিসিএল এর” আলাপ” এ্যাপসের আইপি নাম্বার ব্যবহার করে। এ জেলায় চলমান ট্রোইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কনস্টেবল পদে তার ছোট ভাই সহ অন্যান্য প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার জন্য পুলিশ সুপারের সরকারি নাম্বারে বিভিন্ন সময়ে একাধিকবার তদবির করতে থাকে। পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুয়া সচিব পরিচয় দানকারী আসামীকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ