• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলারোয়ায় সারজিল ফ্রেন্ডশিপ কাপ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

বৃহস্পতিবার (৭মার্চ) বিকালে হেলথকেয়ার এর সৌজন্যে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে সারজিল ফ্রেন্ডশিপ কাপ প্রীতি ক্রিকেট ম্যাচ। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বনাম কলারোয়া  ফারিয়া। টসে জয়লাভ করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ১১৮/৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক ডাঃ রনজিৎ হালদার সর্বোচ্চ ৫১ রান সংগ্রহ করে এবং ফারিয়ার পক্ষে আলমগীর ২ টা উইকেট লাভ করে। জবাবে কলারোয়া ফারিয়া নির্ধারিত ওভাওে ১১৩/৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে। দলের পক্ষে সুকুমার ৩০ রান সংগ্রহ কওে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে বোলার সুব্রত ৩ টি উইকেট লাভ করে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ রানে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা ব্যাটার নির্বাচিত হন ডাঃ রনজিৎ হালদার, সেরা বোলার ফারিয়ার মোঃ আলমগীর হোসেন, সেরা ফিল্ডার স্বাস্থ্য কমপ্লেক্সের সুব্রত কুমার নির্বাচিত হন। খেলাটি উপভোগ করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব, ডাঃ সাল সাবিল হোসাইন দ্বীপ্তি, মোঃ সালাউদ্দিন, রেজাউল করিম লাভলু সহ বিপুল সংখ্যক দর্শক। হেলাথকেয়ার এর এরিয়া ম্যানেজার মোঃ আহসান উল্লাহর সার্বিক সহযোগিতায় ওই ম্যাচ টি পরিচালিত হয়। ম্যাচ পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন ও মোঃ জাহাঙ্গীর হোসেন, ৩য় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা রিগ্যান, স্কোরারের দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শেখ শাহাজাহান আলী শাহিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ