• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ রাজু আহম্মেদ। / ২০২ পঠিত
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুরের কালকিনি উপজেলার আমানগঞ্জ খাল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।

শুক্রবার (৮ই মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার ভূরঘাটা লাল পোল ব্রীজের নিচে আমানগঞ্জ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত ঐ লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনুমানিক বয়স ৩৮ বছর বয়সী যুবকের অর্ধনগ্ন লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ