• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাটখিলে সন্ত্রাসী হামলায় প্রবাসীসহ আহত-৪জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২৫ পঠিত
আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিল পৌরসভার পূর্ব সুন্দরপুর মৌলভী বাড়ীতে দু’প্রবাসী সহোদর সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলায় মারাত্মক আহত নুরুল ইসলাম (৩২) কে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সোমবার সকালে পূর্ব শত্রæতার জের ধরে একই বাড়ীর ছফি উল্যার পুত্র মনির হোসেন, জাকির হোসেন, বাবুল হোসেন ও মনির হোসেনের ছেলে হৃদয় ও রিয়াজসহ প্রবাসী নুরুল ইসলাম ও তার ছোট ভাই রাজু আহম্মদকে লাঠিসোঠা ও রড দিয়ে পিটিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে। মারাত্বক আহত নুরুল ইসলামকে চাটখিল সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে নোয়াখালী আবদুল মালেক উকিলে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। সন্ত্রাসী হামলার ঘটনায় চাটখিল থানায় মামলা করতে গেলে সন্ত্রাসীরা বাধা প্রদান করে।

চাটখিল থানার ওসি ইমদাদুল হক মারামারির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন আহত প্রবাসী নুরুল ইসলামকে চাটখিল হাসপাতালে দেখে আসছেন । তিনি জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ