• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা। 

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ম ও ২য় কিস্তিতে উপজেলা ভিত্তিক ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১ টার সময় সদর উপজেলার পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮০জন ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর

শিক্ষার্থীকে ৩লক্ষ ৪০হাজার টাকার বৃত্তির চেক ও ৭জন শিক্ষার্থীর মাঝে ৭টি বাইসাইকেল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম বাবুল, স্থানীয় সরকারের উপ পরিচালক দেবেন্দ্রনাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব এর সঞ্চালনায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের প্রাথমিক পর্যায়ে ৫০ জন কে ২ হাজার ৫শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ২০ জন কে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ১০জনকে ৯ হাজার ৫ শত টাকা করে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ