• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কমলনগরের ৮ দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ১৯০ পঠিত
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে ৮ দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বলিরপোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি দোকানি করিম স্টোর, পল্লী চিকিৎসক আলা উদ্দিন ও খুরশিদ আলমের ফার্মেসি, আনোয়ার বস্ত্রবিতান, আবদুর রহমান টেইলার্স, সুমন টেলিকম, আব্বাস ফল বিতানসহ সকল দোকানঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
ওই বাজারের পল্লী চিকিৎসক মো. রুবেল বলেন, আমি সকালে একজন রুগির ফোন পেয়ে দোকানে আসি। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দোকানে বসলাম। ওই সময় দুইটি বিকট আওয়াজ শুনে বাহির হয়ে দেখি কাপড় দোকান থেকে আগুন চারদিকে চড়িয়ে পড়ছে। তখন আমি চিৎকার দিয়ে ফায়ার সার্ভিসে কল দেই।

কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ আবদুল মন্নানসহ ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা হবে। বৈদ্যুতিক সার্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ