• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

তরমুজের সাথে এ কেমন শত্রুতা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২০৯ পঠিত
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

এ কেমন শত্রুতা! রাতের আধারে দুর্বৃত্তরা এক চাষীর ক্ষেতের তরমুজ নষ্ট করে ফেলেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ৩৩ কানি নামক এলাকায়। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা সঠিক করে বলতে পারেনি ভুক্তভোগী মামুন খাঁন। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সরেজমিনে জানা যায়, ৮ একর জমি বর্গা নিয়ে তাতে তরমুজ চাষ করেন স্থানীয় মম্বিপাড়া গ্রামের জলিল খাঁনের ছেলে মামুন খাঁন। ইতোমধ্যে তার প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। সবেমাত্র ফলন আসতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যেই তরমুজগুলো পরিপক্ব হলে বাজারে বিক্রি করে লাভের আশায় স্বপ্ন বুনছিলেন তিনি। কিন্তু দুর্বৃত্তদের চোখ এড়াতে পারেনি তরমুজগুলো। রাতের আধারে ক্ষেতের প্রায় দেড়শ থেকে দুইশ তরমুজ কেটে, ছিড়ে নষ্ট করেছে তারা।
তরমুজ চাষি মামুন খাঁন বলেন, “ঘটনার দিন ক্ষেতে পাহারা দিয়ে রাত একটার দিকে ঘুমাইতে যাই। ভোরবেলা পাশের ক্ষেতের লোকজনরা ডেকে ঘুম ভাঙ্গায়। গিয়ে দেখি কারা যেনো ক্ষেতের তরমুজগুলো কেটে, ছিড়ে নষ্ট করেছে। তিনি কান্না জড়িত কন্ঠে আরো বলেন, আমার স্বপ্নগুলো দুই টুকরো করে ফেলে রেখেছে। আর কয়দিন পরেই তরমুজগুলো বিক্রি করতে পারতাম। এ বিচার এখন কার কাছে দিবো।”
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ