• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯৬ পঠিত
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ অনুষ্ঠিত

রবিবার (১৭ মার্চ)দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করছে সকাল ৯ টায় জেলা প্রশাসক এর কার্য্যালয়ের সামনে থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুজিব চত্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুজিব মঞ্চে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম,পিপিএম), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা. রুহুল আমিন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা. আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজ এর অধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা ।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ