• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কলাপাড়া আবাসন প্রকল্পের চুরি হওয়া ইট ও গাড়ি জব্দ আটক ২ জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮৪ পঠিত
আপডেট: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

ডেস্ক রিপোর্ট।। 

কলাপাড়া উপজেলাধীন ৫ নং ইউনিয়নের পূর্ব হাজীপুর পুনর্বাসন কেন্দ্র থেকে সরকারি ইট চুরি করে বিক্রি করেছেন ওই আবাসনে বসবাসরত মোঃ রেজাউল মীর (৩৫) পিতাঃ হাফেজ মীর সাং পূর্ব হাজিপুর কলাপাড়া পটুয়াখালী।

১৭ মার্চ রবিবার রাত সাড়ে এগারোটায় ঘটনাস্থলের টের পেয়ে স্থানীয় জনগণের হাতে ধরা পড়েন ইট বহনকারী গাড়িসহ দুই ব্যক্তি, সরকারী ৯৯৯ এর সহযোগিতায় কলাপাড়া থানায় ইট বহনকারী গাড়িসহ গাড়ির ড্রাইভার ও চুরি করে ইট বিক্রেতা রেজাউল কে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

এই বিষয়ে স্থানীয়রা বলেন, সরকার গরীব মানুষের জন্য আবাসন প্রকল্প দিয়েছেন বসবাস করার জন্য কিন্তু এরা কিছুদিন পরপরই পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন আসবাবপত্র চুরি করে বিক্রি করে আসছেন।

এতদিন আমরা হাতেনাতে ধরতে পারিনি বলে সে আমাদের হাত থেকে পার পেয়ে গিয়েছেন, আজ আবার মহিপুরে এক গ্রাহকের কাছে ইট বিক্রি করার তথ্য পাওয়ায় আমরা সেই গাড়িসহ হাতেনাতে ধরতে সক্ষম হই। পরবর্তীতে ৯৯৯ এর সহযোগিতায় কলাপাড়া থানা পুলিশের হাতে তুলে দেই। আমরা আশা করছি এর যথাযত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত বিষয়ে কলাপাড়া থানা অফিসার্স ইনচার্জ কে মুঠোফোন ফোন দিলে তিনি জানান মামলার প্রক্রিয়াধীন আছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি রিসিভ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ