• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

চাটখিলে আইবিডব্লিউএফ ব্যবসায়ীদের সম্মানে ইফতারের আয়োজন/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৯৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিলে ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) চাটখিল পৌর শহর শাখার উদ্যোগে মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (১৮ মার্চ) চাটখিল বাজারস্থ স্কাই ভিউ চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে আইবিডাব্লিউএফ (IBWF) চাটখিল পৌর শহর শাখার সভাপতি মো. বেলাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শহিদুল্লা বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ এর যৌথ সঞ্চালনায় আলোচনা এবং  ইফতার মাহফিলে প্রধান অতিথি  ছিলেন সংগঠনের নোয়াখালী জেলা সভাপতি মো.নাছিমুল গণী চৌধুরী মহল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন।
মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন, চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান।

বক্তব্য রাখেন আই বি ডব্লিউ এফ চাটখিল পৌরসভার উপদেষ্টা মাষ্টার শাফায়াত হোসেন, চাটখিল উপজেলা শাখার সভাপতি ডা. হারুনর রশীদ।

উপস্থিত ছিলেন সংগঠনের চাটখিল পৌর শাখার উপদেষ্টা  মো.তাওহীদুল ইসলাম, চাটখিল পৌর শহর শাখার অর্থ সম্পাদক হাকীম মো.মানিক মিয়া, চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.মাসুদ আলম, আলহাজ্ব সাখাওয়াত উল্ল্যাহ, চৌধুরী বাজাজের স্বত্বাধিকারী মনির চৌধুরী, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রব বাবুল, ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর মো. জামাল উদ্দিন, মো. রহমত উল্ল্যাহ, মিজানুর রহমান, নেছার আহমেদ, দিদার হোসেন ফারুক, সাইফুল ইসলাম মামুন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাহে রমজান থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেক ব্যবসায়ী তার কর্মক্ষেত্রে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারলেই এই দেশ সোনার বাংলাদেশে পরিনত হবে।

ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মাওলানা মহিউদ্দিন হাসান মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ