• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

আরিফ পণ্ডিত,বোরহানউদ্দিন (ভোলা)।।

ভোলার বোরহানউদ্দিনে আগামী ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ ২০২৪ খ্রি. ) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

জাতির গৌরবোজ্জ্বল এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন কর্মসূচীর মধ্যে বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ মিয়া৷ বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীসহ সাংবাদিক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ