• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জের আস্থা নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ ) সকাল ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ক্লাব হলরুমে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ প্লাটফর্ম গঠিত হয়।

দল মত নির্বিশেষে জাতীয় যুব নীতি ২০১৭ বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্তকরণ ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে উক্ত প্লাটফর্ম গঠন করা হয়।

জেলা সমন্বয়কারী আস্থা জেলা সম্মনয়ক মোঃ রেজাউল করিম এর পরিচালনায় বাস্তবায়নকারী সংগঠনের পক্ষ থেকে সংস্থা এবং আস্থা প্রকল্প সম্পর্কে অবহিত করেন আস্থা’র মনিটরিং কো-অডিনটর জাহাঙ্গীর আলম

সভায় মোহাম্মাদ শাহ আলম কে সভাপতি ও আব্দুস সালাম কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সভার প্রধান অতিথি নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডাঃ মাজহারুল ইসলাম তরু বলেন, চাঁপাইনবাবগঞ্জের দুইটা সমস্যার কথা তুলে ধরে বলেন মাদক ও বাল্যবিবাহ রোধে সংগঠন কে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা এই যুব ফোরাম গুলোকে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

সিনিয়র ফিল্ড অফিসার সুর্বণাসহ জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ