• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

হাত ঘুরলেই তরমুজের দাম লাগামহীন, নিরুপায় সরকার ও প্রশাসন/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ১৮৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

একজন কৃষক সাত থেকে দশ কেজির একটা তরমুজের দাম পান সর্বোচ্চ ২৭০ টাকা। ঢাকায় আনতে পরিবহন খরচ তরমুজ প্রতি সর্বোচ্চ ত্রিশ টাকা। এরপর তিন দফা হাত বদলে, সেই তরমুজ ক্রেতাদের কিনতে হয় ৬০০ থেকে ৭০০’ এমনকি ৮০০-৯০০ টাকা পর্যন্ত।

তবে অবাক হওয়ার বিষয় হলো জমি থেকে কৃষকের কাছ থেকে পিস হিসেবে কেনা তরমুজ রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বাজার হাটে তথা পটুয়াখালী ও বাউফল উপজেলার বিভিন্ন বাজার হাটে আসতেই বিক্রি হয় কেজি দরে।

পটুয়াখালীর বাউফল, দশমিনা, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় তরমুজের আগাম ফলন এবারও বেশ ভালো। রোজার চাহিদাকে মাথায় রেখে কৃষকরা এই তরমুজ ফলিয়েছেন। দেশের দক্ষিণের উপজেলা বাউফলে ৬ থেকে ১০ কেজি এমনকি ১২ কেজি পর্যন্ত একটি তরমুজে কৃষক দাম পাচ্ছেন সর্বোচ্চ ২০০ থেকে ২৭০ টাকা। তিন থেকে পাঁচ কেজির তরমুজে পাচ্ছেন ১৫০ টাকা।

জানা যায়, ঢাকায় আনতে তরমুজ প্রতি খরচ সর্বোচ্চ ৩০ টাকা। কিন্তু কৃষকের কাছ থেকে শত’ দরে কেনা তরমুজ ঢাকায় সহ পটুয়াখালী জেলার বিভিন্ন বাজার হাটে তথা বাউফল উপজেলার বিভিন্ন বাজার হাটে সেই তরমুজ বিক্রি হয় কেজি দরে। মূলত কারসাজির উদ্দেশ্যেই কেজিতে বিক্রির ফন্দি।

এদিকে রাজধানীর রাতের পাইকারি বাজার। আড়তগুলোতেও তরমুজ বিক্রি হচ্ছে কেজি হিসেবে। ৬ কেজির নিচের তরমুজ আড়তে দাম ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। ৬ কেজির বেশি হলে কেজি প্রতি দাম ৭০ থেকে ৯০ টাকা। আড়ত আর কুলির খরচ প্রতি পিসে ৭ টাকা। লাগামছাড়া এই দাম আবার নিজেরাই ঠিক করেন পাইকারি ব্যবসায়ীরা।

বাগান থেকে বাজারে আসতে লেবুর দাম হচ্ছে দ্বিগুণ! বাগান থেকে বাজারে আসতে লেবুর দাম হচ্ছে দ্বিগুণ

আড়ত মালিকদের দাবি, কারসাজি হয় ফুটপাতের দোকানে। ফুটপাতে সেই তরমুজের কেজি হয়ে যাচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। খুচরা বিক্রেতাদের দাবি পচে যাওয়া আর চাঁদাবাজির কারনেই দাম বেশি।

সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কি দেখছি আর কি ঘটছে দেশে। এ যেন লুটপাটের দেশে আমরা জনগণ জিম্মি হয়ে শুধু বাঁচার আকুতি করছি। বাজার হাটে তো যাওয়াই যায় না নিত্য পন্যের লাগামহীন দামে। আবার বছরের একটা ফল তরমুজ, তাও এখন কেজি দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। দু একটা তরমুজ কিনে পরিবার নিয়ে খাবো তা কেমনে। এ যেন ব্যবসায়ীরা যা ইচ্ছে তা করছে। তারা তাদের মন মতো একেরপর এক যা খুশি তাই করে যাচ্ছে।

তারা আরও বলেন, এব্যাপারে সরকার প্রশাসনের যেন কোনও প্রকার মাথা ব্যাথা নেই। তাহলে কি নিরুপায় সরকার ও প্রশাসন? তাহলে আমরা জনগণের কি অবস্থা হবে? এমন প্রশ্ন রেখে যাচ্ছেন সাধারণ ক্রেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ