• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

নোয়াখালীতে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৯৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ইফতার ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ১৫ হাজার পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে একটিভ ফাউন্ডেশনের আয়োজনে চাটখিল পৌরসভার ৯টি ওয়ার্ডে এসব ইফতার, খাদ্য সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরণ করেন চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহ্বাজ জাহাঙ্গীর কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হাজী শাজাহান খান বাবুল, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান নান্টু, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, খোরশেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ খান প্রমূখ।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আগামীতে ও আপনাদের পাশে থাকব।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর বলেন, দুঃখী মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। আমি গত ২০ বছর ধরে আমার সাধ্যমত চেষ্টা করেছি উপজেলায় জনগণের পাশে দাঁড়ানোর জন্য । খরা, বন্যা, দুর্যোগ ও করোনা মহামারীতে আমি একটিভ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি যতদিন বেঁচে থাকব আপনাদেরকে সহযোগিতার করে যাব। আমি রাজনীতিতে এসেছি মানবতা সেবার জন্য, ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বলে তার বক্তব্যে উল্লেখ করেন।
এক্টিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার ঈমানী দায়িত্ব। আমার এই দায়িত্ব অতীতে যেভাবে পালন করেছি, আগামীতেও পালন করে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ