• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

বদলগাছীতে জাতীয় দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত সকল ইউপি চেয়ারম্যান/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ১৭১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর বদলগাছীতে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোসা. আতিয়া খাতুন’সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসেছিলেন কিন্তু আসেননি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের কোন চেয়ারম্যান।

সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কোন কর্মসূচিতেই ছিলেন না তারা। অধিকাংশেরই অজুহাত তারা কাজে ব্যস্ত ছিলেন। এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে।

জানতে চাইলে সদর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, আমি অসুস্থতার কারণে যেতে পারিনি কিন্তু আমার প্যানেল চেয়ারম্যান সফল প্রোগ্রামে উপস্থিত ছিলেন।

২ নং মথুরাপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা বলেন, আমার কাজ ছিল এজন্য যাইনি।

৩ নং পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবু হাসনাত মো. মিজানুর রহমান কিশোর বলেন, উপজেলা থেকে চিঠি পাইনি, তারপরও আমি নিজে একটু বেকায়দায় আছি তাই যাইনি।

৪ নং মিঠাপুর ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন বলেন, আমি আমার ঝামেলার জন্য যেতে পারিনি অন্য কিছু নয়, আমি যাওয়ার জন্য বসে ছিলাম আবার স্কুলের ঝামেলা ছিল তাতে বেলা হয়ে গিয়েছিল তাই আর যায়নি।

৫ নং কোলা ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম স্বপন বলেন, আমি কাজে ব্যস্ত ছিলাম তাই যেতে পারিনি।

৬ নং বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু বলেন, শরীরটা খারাপ এজন্য যেতে পারিনি।

৭ নং আধাইপুর ইউপি চেয়ারম্যান এ কে এম রেজাউল কবির পল্টন বলেন, আমার ইউনিয়ন পরিষদের প্রোগ্রাম সারলাম, আমি স্থানীয় সরকার আমারটা আগে সারবো।

৮ নং বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন বলেন, স্মৃতিসৌধে ফুল দিতে যায়নি তবে ইউনিয়ন পরিষদে প্রোগ্রাম করেছি এবং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একবার গিয়েছিলাম।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোসা. আতিয়া খাতুন বলেন, আমি সকল ইউপি চেয়ারম্যান কে আমন্ত্রণপত্র দিয়েছি এবং প্রস্তুতি সভাতেও সকলকে নিয়েই মিটিং করেছি। কিন্তু আজ স্বাধীনতা দিবসে তারা কেন আসেনি তা আমি জানিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ