• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ার আন্ধারমানিকে কোষ্টগার্ডের জাহাজ ঘুরে দেখতে দর্শনার্থীদের ভীড়/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ আন্ধার মানিকে জাহাজ বিসিজিএস বগুড়া জনসাধারণের জন্য উম্মুক্ত করা হয়েছে।মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ জাহাজ দর্শনার্থীরা ঘুরে দেখেন দর্শনার্থীরা। এ সময় দর্শনার্থীরা গভীর সমুদ্রে কোষ্টগার্ডের  সংগ্রামী জীবন চিত্র সম্পর্কে জানতে চান। জাহাজটির কর্মপরিধি, উপকুলীয় অঞ্চলে টহল প্রদান, দুর্যোগে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, সমুদ্রে যুদ্ধকালীন কৌশল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কিভাবে কাজ করে কোষ্টগার্ড এ বিষয়ে বেশি জানার আগ্রহ ছিলো বেশি শিশু, কিশোর ও শিক্ষার্থীদের। দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের দেন চীফ পেটি অফিসার আব্দুল হাকিম মোল্লা।  তিঁনি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতি বছর এ দিনটি বাঙালি জাতি বিশেষভাবে পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ জাহাজ “বিসিজিএস বগুড়া” সর্বস্তরের মানুষের জন্য মুক্ত করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে  বাংলাদেশ কোস্টগার্ডের  অত্যাধুনিক জাহাজ ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে  জানতে পেরে খুশি হন দর্শনার্থীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ